Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

সারাদেশে আজ মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে আজ রোববার ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

গতকাল শনিবার রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।

এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা ব‌লেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সব দোকান বন্ধ রাখব। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

এমবিসিবি হলো বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি সংগঠন। এই সংগঠনটি সরকারি নীতি, ভ্যাট এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করে। বিভিন্ন নীতিমালা, আমদানি-শুল্ক, বিক্রয় নীতি, আমদানি নিয়মসহ সরকারের পরিকল্পনায় ব্যবসায়ীদের জন্য সুবিধা বা ন্যায্য শর্ত দাবি-দাওয়া আরোপ করে সংগঠনটি।

যখন সরকারি কোনো সিদ্ধান্ত বা নিয়ম গ্রহণের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, এমবিসিবি সেই সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। সারাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

1

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

2

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

3

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

4

সাতক্ষীরায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

5

কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

6

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

7

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

8

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

9

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

10

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

11

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

12

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

13

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

14

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

15

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

16

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

17

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

18

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

19

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

20
সর্বশেষ সব খবর