Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আসামি করে দুই ইউনিভাসিটির পাল্টাপাল্টি মামলা

শিক্ষার্থীদের আসামি করে দুই ইউনিভাসিটির পাল্টাপাল্টি মামলা

ঢাকার সাভারের খাগান এলাকায় ‘গায়ে থুথু লাগা’কে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই শিক্ষার্থীদের আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, “দুটি মামলা রেকর্ড করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিটি ইউনিভার্সিটির পক্ষে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মীর আকতার হোসেন, আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে মামলা করেছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহম্মেদ খান।

সিটি ইউনিভার্সিটির মামলায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ফাহাদ নামে এক শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরও প্রায় এক হাজার শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, ড্যাফোডিলের কর্মকর্তারা অভিযুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা ও প্ররোচনা দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ড্যাফোডিলের শিক্ষার্থীরা অস্ত্রসহ অবৈধভাবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, পেট্রল বোমা ও হাতবোমা ব্যবহার করে, অফিসকক্ষে ভাঙচুর ও লুটপাট চালায় এবং ১৫ লাখ টাকা চুরি করে। এতে বিশ্ববিদ্যালয়টির আনুমানিক ক্ষয়ক্ষতি ২০ কোটি টাকার মতো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মামলায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে ড্যাফোডিল শিক্ষার্থীদের ভাড়া বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে ও শিক্ষার্থীদের আহত করে। হামলার পর ১১ জন শিক্ষার্থীকে জিম্মি করে সারারাত আটকে রাখা হয় এবং অস্ত্রের মুখে জোরপূর্বক বক্তব্য আদায়, মারধর, অমানবিক নির্যাতন ও ভয় দেখিয়ে বিভ্রান্তিকর তথ্য দিতে বাধ্য করা হয়।

এর আগে, রোববার দিবাগত রাতে গায়ে থুতু লাগাকে কেন্দ্র করে রাজধানীর সাভারের বিরুলিয়া খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে  ব্যাপক সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে রাতভর দফায় দফায় সংঘটিত সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

1

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

2

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

3

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

4

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

5

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

6

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

7

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

8

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

9

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

10

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

11

বিকেলে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

12

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

13

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

14

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

15

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

16

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

17

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

18

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

19

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

20
সর্বশেষ সব খবর