Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেলাফত মজলিসের প্রার্থী

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেলাফত মজলিসের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনে এক বিরল রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। একই পরিবারের তিন সদস্য—বাবা, ছেলে এবং ভাই ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচনী মাঠে নামায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি নিজে প্রার্থী না হলেও জামায়াত মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়লের পক্ষে কোমর বেঁধে প্রচারণায় নেমেছেন।

অন্যদিকে, তাঁর বড় ছেলে মো. শাহরিয়ার জামান এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধু তাই নয়, মেজর রঞ্জনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. আনিসুজ্জামান খোকনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনেই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। একই পরিবারের তিন সদস্যের এমন ভিন্নমুখী অবস্থানকে স্থানীয় বিশ্লেষকরা বিরল ঘটনা হিসেবে দেখছেন।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন গণমাধ্যমকে বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি ময়মনসিংহ-১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। পরবর্তীতে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই। তবে দীর্ঘ ৪০ বছরেও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ ও ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন আমার ১২ বছর পরে বিএনপিতে এসে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমি নিজে যুদ্ধ করেছি, প্রকৃত ইতিহাস আমি জানি।” 

পরিবারের কনিষ্ঠ প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত মো. শাহরিয়ার জামান জানান, তিনি নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতে চান। তাঁর মতে, একই পরিবারের একাধিক সদস্য নির্বাচন করা কোনো সমস্যা নয়। তিনি বলেন, “দল যে সিদ্ধান্ত নিবে আমি সেইটা মেনে নেব। বড় চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত; তিনি নির্বাচন করতেই পারেন। ভোটাররা যাকে রায় দেবে সেটা মেনে নেব।”

ছেলের প্রার্থিতা ও ভাইয়ের বিদ্রোহী অবস্থান নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে বলেন, “গণতান্ত্রিক দেশ হিসেবে যে কেউ নির্বাচন করতে পারে। সে হিসাবে আমার ছেলে ও ভাই নির্বাচন করছে এটি দোষের কিছু নাই। জামায়াতের সঙ্গে যেহেতু বাংলাদেশ খেলাফত মজলিস জোট হচ্ছে, তাই ছেলে হয়তো নির্বাচন প্রত্যাহার করবে। ভাইয়ের বিষয় বলতে পারি না, গণতান্ত্রিকভাবে সে নির্বাচন করতে পারে।”

একসময়ের প্রতাপশালী এই রাজনৈতিক পরিবারের এমন বহুমুখী অবস্থান কটিয়াদী-পাকুন্দিয়ার ভোটের সমীকরণকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে সরগরম স্থানীয় চায়ের টেবিল। বিশেষ করে বিএনপি-জামায়াতের নতুন জোটের প্রেক্ষাপটে এই পরিবারের ভোট কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ জনগণ।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

1

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

2

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

3

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

4

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

5

কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

6

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

7

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

8

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

9

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

10

খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

11

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

12

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

13

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

14

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

15

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

16

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

17

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

18

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

19

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

20
সর্বশেষ সব খবর