Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ,হতাহতের শংকা

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর  দখলের চেষ্টার অভিযোগ,হতাহতের শংকা

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ২১ নভেম্বর (শনিবার) সকালে ওই উপজেলার ৭ নম্বর রাতোর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম। অভিযোগ সূত্রে জানা গেছে, গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে পাওয়া ওই জমি ভোগদখল করে আসছেন। হঠাৎ (২১ নভেম্বর) প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজন জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেয়। উপায় না পেয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে রাণীংশকৈল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আব্দুল হাকিম। অভিযুক্তরা তারা হলো-মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) ও মো. ইসলাম (৪৮)। তারা সবাই রাতোর ইউনিয়নের গরকতগাঁও এলাকার বাসিন্দা। ভুক্তভোগী আব্দুল হাকিমের অভিযোগ , বাহেরপাড়া মৌজার ৪৪৪ নম্বর দাগে, এসএ রেকর্ডের ৩১ নম্বর খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে ১৯৭১ সালে তার বাবা ও চাচা ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে মাঠ জরিপে তাদের নামে মাঠপর্চা হয় এবং ওই মৌজার চূড়ান্ত প্রকাশনা শেষে গেজেটও প্রকাশিত হয়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসন সমাধানে সাহায্য না করলে যে কোন সময় হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জমিটি পৈতৃক সম্পত্তি। বন্টনে শরিকরা সবাই পাওয়ার কথা। কিন্তু কৌশলে আব্দুল হাকিম ওই জমি তার নিজের নামে নিয়ে কাগজ করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি পুলিশ তদন্ত করবেন বলে জানিয়েছেন। আমরা চাই জমির ভাগ। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

1

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

2

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

3

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

4

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

5

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

6

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

7

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

8

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

9

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

10

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

11

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

12

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন পীর সাহেব চরমোনাই

13

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

14

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

15

আবারও দেশে ভূমিকম্প

16

মৃত মা বাবার জন্য সন্তানের দোয়া-ইস্তেগফার

17

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

18

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

19

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

20
সর্বশেষ সব খবর