Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

লাল-সবুজের পতাকা হাতে স্মৃতিসৌধে জনতার ঢল

মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।

মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। তাদের দেওয়া নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাধি চত্বর।

জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উদযাপন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। তবে এর মধ্যেও লাখ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা।

দেখা গেছে, অনেকেই দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রঙের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন।

এর আগে, সকালে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এরপর থেকেই সর্বস্তরের জনতার ঢল নামে স্মৃতিসৌধে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

1

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

2

ভারতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ

3

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

4

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

5

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

6

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

7

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

8

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

9

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

10

নিউইয়র্ক মেয়র নির্বাচন, যেসব কারণে এগিয়ে মুসলিম প্রার্থী

11

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

12

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

13

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

14

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

15

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

16

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

17

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

18

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

19

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

20
সর্বশেষ সব খবর