Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদরাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাদরাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সামনে তাঁবু টানিয়ে আন্দোলন করছিলেন ইবতেদায়ি শিক্ষকরা। আজ সড়ক অবরোধ করে আন্দোলন করতে গেলে পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়। কিন্তু শিক্ষকরা উত্তেজিত হয়ে সড়ক থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা করে। পুলিশের অনুরোধে কর্ণপাত না করায় তাদের ছত্রভঙ্গ করা হয়।
 
ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন। 

দাবিগুলো হলো– স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা প্রণয়ন করা।

এছাড়া পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন দেওয়া; প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক্‌-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

1

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

2

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

3

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

4

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

5

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

6

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

7

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

8

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

9

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

10

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

11

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

12

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

13

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

14

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

15

৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তা

16

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

17

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদে

18

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

19

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

20
সর্বশেষ সব খবর