Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য জানান।

মো. মোজাম্মেল হক বলেন, “ক্ষমতার পালাবদল হলেও সড়কের নীতি পরিবর্তন না হওয়ায় সড়কে দুর্ঘটনা ও মানুষের যাতায়াতের ভোগান্তি আরও বেড়েছে। যানজট ও চাঁদাবাজির বৃদ্ধির কারণে পণ্য ও যাত্রী পরিবহনের ভাড়া আরেক দফা বেড়েছে। অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহনখাত সংস্কার না করায় দেশের মানুষের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি, সড়কের নিরাপত্তা ও ভাড়া নৈরাজ্য পরিবহন মালিকদের ইচ্ছের বন্দি দশা থেকে মুক্তি মেলেনি।”

তিনি আরও বলেন,“এসব দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতি ৬০ হাজার কোটি টাকার বেশি। এহেন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানী ও ক্ষয়ক্ষতি কমাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকারের দাবি জানাচ্ছি।”

মোজাম্মেল হক জানান, বিদায়ি ২০২৫ সালে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৭ হাজার ৩৬৯টি দুর্ঘটনায় ৯ হাজার ৭৫৪ জন নিহত এবং ১৫ হাজার ৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে:

রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত, ১৪৫ জন আহত
নৌ-পথে ১২৭টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত, ১৩৯ জন আহত এবং ৩৮ জন নিখোঁজ
২ হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত ও ২ হাজার ২১৯ জন আহত
মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ০৪ শতাংশ মোটরসাইকেলে, নিহতের ৩৮ দশমিক ৪৬ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৯৮ শতাংশ ঘটেছে।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সড়কে দুর্ঘটনা বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। নিহত বেড়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ, আহত বেড়েছে ১৪ দশমিক ৮৭ শতাংশ।

২০২৫ সালের দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার:

৩৮ দশমিক ২২ শতাংশ জাতীয় মহাসড়কে
২৭ দশমিক ১৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে
২৮ দশমিক ৮৩ শতাংশ ফিডার রোডে
এছাড়াও দেশে সংঘটিত মোট দুর্ঘটনার:
৪ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে
০ দশমিক ৯০ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে
০ দশমিক ৬৮ শতাংশ রেলক্রসিংয়ে


সংবাদ সম্মেলনে যেসব সুপারিশ তুলে ধরা হয় সেগুলো হলো:

১. প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে পরিবহনখাত সংস্কার, সড়ক নিরাপত্তা, উন্নত গণপরিবহন ও যাত্রী অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা।

২. নির্বাচনি এলাকার অধিবাসীদের সড়ক নিরাপত্তা ও যাতায়াতের ভোগান্তি লাঘবের বিষয়ে প্রতিটি নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা।

৩. সড়ক নিরাপত্তায় বাজেট বরাদ্ধ বাড়ানো, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক নিরাপত্তা উইং চালু করা।

৪. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি নাগরিককে সরকারের ক্ষতিপূরণ তহবিল থেকে সহজে ও দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান করা।

৫. বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং স্কুলে সরকার ঘোষিত ৬০ ঘণ্টার ইনক্লুসিভ ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ করা।

৬. পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা, মালিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ, অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা।

৭. গাড়ির নিবন্ধন, ফিটনেস প্রদান ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে উন্নত বিশ্বের কারিকুলাম চালু করা।

৮. ভয়াবহ ধুলাদূষণে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে ঢাকনাবিহীন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশার পরিবর্তে দেশের সব নগরীতে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইলেকট্রিক এসি বাসের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।

৯. ট্রাফিক পুলিশের গতানুগতিক কার্যক্রম বন্ধ করে দুর্নীতিমুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা।

১০. সড়কে বৈধ যানবাহন ও অবৈধ যানবাহন চলাচলের জন্য আলাদা লেন প্রবর্তন করা।

১১. প্রতিটি জাতীয় মহাসড়কে ছোট ছোট যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন তৈরি করা।

১২. গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিলসহ সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে পরিবহন মালিক-শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের পক্ষে যাত্রী সাধারনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

1

খালেদা জিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা: জয়

2

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

3

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

4

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

5

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

6

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

7

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

8

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

9

একইদিনে নির্বাচন ও গণভোট, রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টে

10

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

11

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

12

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

13

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

14

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

15

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

16

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ২০০ ছাড়াল

17

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

18

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

19

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

20
সর্বশেষ সব খবর