Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি; ঢাবিতে শোকাতুর মানুষের ঢল

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি; ঢাবিতে শোকাতুর মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ের প্রস্তুতিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক গভীর শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তাকে দাফনের জন্য বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই স্থান নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই কবির সমাধির সামনে হাদির জন্য নির্ধারিত কবরস্থানটি একনজর দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই আবেগপ্রবণ হয়ে সেখানে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, ওসমান হাদির এই দাফনস্থল ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস রহমান গণমাধ্যমকে বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি শুধু একজন জুলাই যোদ্ধা নন, তিনি আমাদের প্রজন্মের সাহস ও প্রতিবাদের প্রতীক। তিনি বিদ্রোহী, তার লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন হবে। যুগে যুগে মানুষ তাকে স্মরণ করবে এবং অনুপ্রাণিত হবে। এই জায়গা আমাদের জন্য সাহস, আবেগ ও স্মৃতির অংশ হয়ে থাকবে।”

বিকেল ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে শহীদ হাদির মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্রোহী কবির পাশেই এই তরুণ বিপ্লবীর দাফন সম্পন্ন করার মধ্য দিয়ে তার সংগ্রামী জীবনের শেষ বিদায় জানানো হবে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

1

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

2

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

3

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

4

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

5

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

6

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

7

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

8

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

9

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

10

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

11

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

12

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

13

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

14

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

15

রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল

16

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

17

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

18

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

19

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

20
সর্বশেষ সব খবর