Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ জানুয়ারি ডা. শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি চিঠি পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জামায়াত আমিরের ক্ষেত্রে ‘উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি’ বিদ্যমান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে মন্ত্রণালয়ে একটি গোপনীয় প্রতিবেদন পাঠায়। সেখানে তাঁকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতেই তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে একজন গানম্যান এবং বাসভবনে পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডা. শফিকুর রহমানের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং বিএনপি নেতা মাসুদ অরুণকেও সরকারিভাবে গানম্যান ও বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা ও হুমকির আশঙ্কা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বেগজনক হারে কমছে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী

1

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

2

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

3

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

4

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

5

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

6

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

7

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

8

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

9

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

10

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

11

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

12

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

13

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

14

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

15

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

16

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

17

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

18

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

19

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

20
সর্বশেষ সব খবর