Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ, ভারতীয় গণমাধ্যমে তোলপাড়

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ, ভারতীয় গণমাধ্যমে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় এবার কঠোর পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। সরকারের এমন কঠোর সিদ্ধান্তের পর তোলপাড় শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

ভারতীয় গণমাধ্যমে শোরগোল: বাংলাদেশের এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তে সরব হয়েছে কলকাতার প্রভাবশালী গণমাধ্যমগুলো। তারা বিষয়টি ফলাও করে প্রচার করছে।

  • আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে: ‘‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’’

  • সংবাদ প্রতিদিন লিখেছে: ‘‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই।’’

  • নিউজ ১৮ বাংলা তাদের শিরোনামে লিখেছে: ‘‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক।’’

  • এবিপি আনন্দ জানিয়েছে: ‘‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হলো...’’

  • হিন্দুস্তান টাইমস লিখেছে: ‘‘বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার ২ দিন পরই বড় নির্দেশ ইউনূসের সরকারের।’’

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে: তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

বিশ্বকাপ বর্জনের ডাক: এদিকে মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কঠোর অবস্থানে গেছে। নিরাপত্তা শঙ্কা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে ইতোমধ্যে আইসিসিকে চিঠিও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

1

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

2

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য

3

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

4

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

5

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

6

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

7

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

8

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

9

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

10

শাহরুখের অনুপ্রেরণাই আমার জীবনে বড় পরিবর্তন আসে: জন সিনা

11

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

12

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

13

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

14

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

15

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

16

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

17

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

18

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

19

ছয় লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড

20
সর্বশেষ সব খবর