Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাস টেস্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০ নম্বরের ক্লাস টেস্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করা হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

জানা যায়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলেজটির একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন মোট ৪৯৩ জন শিক্ষার্থী। গত বছরের ১৫ অক্টোবর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা এবং ক্লাস টেস্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মৌসুমী জাহানের স্বাক্ষরিত একটি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। ওই রুটিন অনুযায়ী গত বছরের ২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ৩৫ মিনিটের ক্লাস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ভাষ্যমতে, অভ্যন্তরীণ পরীক্ষা (অর্ধবার্ষিক ও বার্ষিক) বাবদ আগে থেকেই ৭০০ টাকা করে ফি নেওয়া হয়েছে। নিয়মিত পাঠদানের অংশ হিসেবে ক্লাস টেস্টের জন্য আলাদা করে ফি আদায়ের কোনো বিধান না থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোরপূর্বক এই অর্থ আদায় করেছে। টাকা না দিলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, “২০ নম্বরের ক্লাস টেস্টের জন্য আমাদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। কোনো টাকার রশিদ দেওয়া হয়নি। শুধু একটি টোকেন দেওয়া হয়েছে, যা দেখিয়ে পরীক্ষা দিতে হয়েছে।”

তারা আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি এভাবে বাড়তি টাকা দিতে বাধ্য করা আমাদের জন্য চরম অন্যায়। এটি শিক্ষার নামে সরাসরি অর্থ বাণিজ্য।” শিক্ষার্থীদের একাধিক কল রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানা গেছে।

একাদশ শ্রেণির ক্লাস টেস্ট পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মৌসুমী জাহান বলেন, “১৪টি পরীক্ষার জন্য একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রেগুলেশন করে শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে।” তবে এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তই সরকারি নির্দেশনা।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লা ফি নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “সকল শিক্ষকের সঙ্গে আলোচনা করে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে রেগুলেশন করে ফি নির্ধারণ করা হয়েছে।” তবে সরকারি নির্দেশনার বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম। অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের বলুন, আমার বরাবর লিখিত আবেদন করতে। তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

1

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

2

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

3

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

4

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

5

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

6

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

7

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

8

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

9

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

10

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

11

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

12

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

13

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

14

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

15

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

16

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

17

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

18

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

19

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

20
সর্বশেষ সব খবর