Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে গত একদিনে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ২২ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের প্রথম ১০ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

1

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

2

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

3

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

4

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

5

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

6

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

7

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

8

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

9

কৃষকদের লোকসানে কমেছে আলু চাষ

10

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

11

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

12

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

13

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

14

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

15

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

16

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

17

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

18

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

19

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

20
সর্বশেষ সব খবর