Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহর পুত্র নিশান (২৩), একই জেলার কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান (৪০) এবং তার মেয়ে বিউটি বেগম (৩০)।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই–বোনসহ তিনজন নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।   

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

1

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

2

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

3

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

4

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

5

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

6

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

7

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

8

কিশোরগঞ্জ-১: মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে এক মঞ্চে ৫ নেত

9

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

10

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

12

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

13

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

14

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

15

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

16

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল

17

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

18

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

19

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

20
সর্বশেষ সব খবর