Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

চীন সরকার ও জনগণের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা জনগণের প্রতিও পাল্টা শুভেচ্ছা জানান পুতিন। বুধবার (৩১ ডিসেম্বর) তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

প্রেসিডেন্ট শি বলেন, চীন ও রাশিয়া একসঙ্গে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। এসব ঐতিহাসিক স্মরণ বিশ্বকে একটি সুস্পষ্ট বার্তা দেয়—শান্তি জয়ী হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত জনগণই বিজয় লাভ করে।

তিনি  আরও বলেন, ২০২৫ সাল চীন-রাশিয়ার ব্যাপক কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির বছর। তিনি স্মরণ করেন, চলতি বছরে তারা বেইজিং ও মস্কোয় সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেছেন।

চীনা প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসামুক্ত নীতি কার্যকর হয়েছে, জ্বালানি করিডোর নির্মাণকাজ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং উদীয়মান বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক কাঠামোর ভেতর চীন-রাশিয়া একে অপরকে সমর্থন দিয়ে আসছে এবং বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নত করতে যৌথভাবে অবদান রাখছে।

শি জিনপিং উল্লেখ করেন, ২০২৬ সাল হবে চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০তম বার্ষিকী এবং দুদেশের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে ২০২৬–২০২৭ সালকে ‘চীন-রাশিয়া শিক্ষাবর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে।

নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অগ্রগতির লক্ষ্যে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আদান-প্রদান বজায় রাখার আগ্রহও প্রকাশ করেন চীনা নেতা।

সূত্র: সিনহুয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

1

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

2

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

3

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

4

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

5

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

6

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

7

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

8

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

9

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

10

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

11

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

12

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

13

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

14

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

15

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

16

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

17

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

18

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

19

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

20
সর্বশেষ সব খবর