Deleted
প্রকাশ : রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশিসহ মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল দেশটির কর্তৃপক্ষের বরাতে জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে।

কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, অভিবাসনপ্রত্যাশী এই দলটি প্রায় ৩০০ জনের ছিল। প্রথমে সবাইকে একটি বড় জাহাজে তোলা হয়, পরে মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করে দেয়—প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে ছিলেন।

তিনি আরও জানান, এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে, তবে বাকি দুটি নৌকার অবস্থান এখনো জানা যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক।

পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, প্রায় এক মাস আগে এই অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চালানো হবে বলেও তিনি জানিয়েছেন।

সূত্র: মালয়মেইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

1

হল ছাড়তে শুরু করেছেন ঢাবির আবাসিক শিক্ষার্থীরা

2

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

3

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

4

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

5

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

6

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

7

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

8

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

9

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

10

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

11

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

12

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

13

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

14

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

15

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

16

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

17

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

18

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

19

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

20
সর্বশেষ সব খবর