Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা তৈরি হলেও রাজনৈতিক অঙ্গনে অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। কিন্তু আমরা চারদিকে দেখছি রাজনীতিকদের মাঝে অনৈক্য, যা অত্যন্ত হতাশাজনক।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে শুনিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবীতে পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। যে কথাটা ডক্টর সবুর খান বলেছেন যে নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে।’

‘পৃথিবী প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে, যদি তুমি টিকতে না পারো তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে।

সেই জায়গায় তোমাকে পৌঁছাতে হবে। এ জন্য তোমাকে তৈরি হতে হবে।’ 
তিনি বলেন, সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয়। রাজনীতির মধ্যে সততা না আনতে পারলে রাজনীতি কখনোই সুন্দর হবে না।

ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না।

দেশের শিক্ষাব্যবস্থার দুরবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, ‘আমাদের দুর্ভাগ্য, দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র।’

এর আগে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে না পারলে জাতি আবারও পিছিয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

1

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

2

ফের বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

3

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

4

যে কারণে ঢাকায় আসছেন না জাকির নায়েক

5

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

6

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

7

দুঃসংবাদ পেল একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

8

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

9

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

10

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

11

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

12

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

13

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

14

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

15

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

16

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

17

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

18

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

19

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

20
সর্বশেষ সব খবর