Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদলিংক শেয়ার করে তিনি বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে।

শফিকুল আলম বলেন, জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না—এ মন্তব্য তিনি করছেন বহুদিন ধরে; কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি। নির্বাচন কমিশন খুব শিগগির তফশিল ঘোষণা করবে। তার মতে, নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সবসময়ই স্বচ্ছ থেকেছে।

নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ডসংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্যও মোতায়েন থাকবে। নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে, অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল। জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও নিচ্ছে।

তিনি একটি দৈনিকের প্রতিবেদনকে ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন—কেন তিনি ১৯৯৬, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলছেন।
প্রেস সচিবের দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা ‘অংশগ্রহণহীন’ বা ‘অবিশ্বাসযোগ্য’ হয়—এ ধারণার সঙ্গে সরকার একমত নয়, এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না। তার ভাষায়, আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও মনে করেন না যে ক্ষমা প্রার্থনা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক স্বাভাবিকতায় ফিরতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোও দেখা যায়—দলটি এখনো সহিংস কৌশলকে রাজনৈতিকভাবে লাভজনক মনে করে।

জিল্লুর রহমানের সাম্প্রতিক অনলাইন ভিডিওগুলো নিয়েও মন্তব্য করেন শফিকুল আলম। তার দাবি, এসব ভিডিওর অনেক অংশে গুজব, বিভ্রান্তি ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করা হয় এবং তিনি নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মাওলা রনির মতো বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য প্রচারের সুযোগ করে দিয়েছেন।

সবশেষ প্রেস সচিব বলেন, মানুষ নিজের যুক্তি-বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে। আর দুটি কথা আমি নির্দ্বিধায় বলতে পারি: আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে, ইনশাআল্লাহ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

1

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

2

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

3

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

4

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

5

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

6

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

7

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

8

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

9

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

10

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

11

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

12

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

13

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

14

জুলাই হত্যাযজ্ঞ: কাদের-আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পর

15

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

16

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

17

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

18

ভূমিকম্প নিয়ে আবারও ভুল সংবাদ দিল আবহাওয়া অফিস

19

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

20
সর্বশেষ সব খবর