Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মান্না

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, সমমনা দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই বিএনপি নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে। এর ফলে জোটবদ্ধ নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

​বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

​মান্না বলেন, "সময়টা এখন অত্যন্ত জটিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। তিনি একজন অসাধারণ জনপ্রিয় নেত্রী। তার শারীরিক অবস্থার এমন অবনতি হলে বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে কি না—সে প্রশ্নও সামনে আসছে। তবে বর্তমান সংকট কাটাতে নির্বাচনের কোনো বিকল্প নেই।"

​বিএনপির জোট রাজনীতি নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি আসনভিত্তিক সমঝোতায় যাবে, তা এখনও পরিষ্কার নয়। যদিও কিছু আসনে প্রার্থী ঘোষণা না করে তারা সমমনাদের জন্য জায়গা রেখেছে, তবুও খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনী জনসংযোগে ভাটা পড়েছে।

​সরকারের সমালোচনা করে মান্না বলেন, "সরকার ছলচাতুরির মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারে। তবে আন্তর্জাতিক মহলের সমর্থন আগের মতো তাদের পক্ষে নেই। তাই নির্বাচন ছাড়া এই রাজনৈতিক অচলাবস্থা কাটানো সম্ভব নয়।"

​সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, "ধর্ম বা জাতীয়তাবাদের নামে জনগণ কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না। বাংলাদেশকে গণতান্ত্রিক পথেই এগোতে হবে এবং দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।"

​বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সংশোধিত আরপিও নিয়ে প্রশ্ন তুলে বলেন, "সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রমাণ না মিললে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং দেশ নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে।"

​জাসদের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

1

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

2

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

3

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

4

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

5

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

6

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

7

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

8

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

9

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

10

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

11

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

12

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

13

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

14

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

15

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

16

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

17

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

18

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

19

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

20
সর্বশেষ সব খবর