Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবক

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই অনিশ্চয়তায় ভুগছেন। 

পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলও।

শুক্রবার ও শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। এতে অন্তত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন। স্কুল শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, চারবার ভূমিকম্পের পর শিশুরা পড়াশোনা করতে পারছে না। একা থাকতে ভয় পাচ্ছে। রাতে ঘুমাতে পারছে না।

মনোবিদদের মতে, টানা ভূমিকম্প ও সামাজিক মাধ্যমে ভয়ের খবর দেখে কোমলমতি শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। এতে তাদের ঘুম, খাওয়া এবং পড়ালেখা ব্যাহত হচ্ছে।

তবে গতকাল দুপুরে টাঙ্গাইলে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। আতঙ্ক নয়– সতর্কতা জরুরি। তাই আপাতত প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয় নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ভূমিকম্প-পরবর্তী সংস্কারের জন্য হল বন্ধ ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছেন। তবে ছেলেদের কিছু হলে দোকান খোলা রয়েছে, কিছু শিক্ষার্থী হলে অবস্থান করছেন।

গতকাল রোববার প্রভোস্ট কমিটির জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভায় তিনটি সিদ্ধান্ত হয়। বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে। 

হল ত্যাগের সময় শিক্ষার্থীদের তাদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিতে হবে এবং কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে। সব হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হল ছাড়তে বলায় বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। বিকেল পর্যন্ত অনেক শিক্ষার্থী হল ছাড়েন। মেয়েদের পাঁচ হলে জরুরি পানি-বিদ্যুৎসেবা বন্ধের ঘোষণার পর মেয়েরা অধিকাংশ হল ত্যাগ করেন। 

সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী স্বর্ণা দাশ হল ছেড়ে বলেন, আমার টিউশন আছে। হুট করে বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছি। যেহেতু থাকার কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে বাড়ি চলে যাচ্ছি। 

চার দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। একই কারণে ৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শুধু অনলাইনে ক্লাস চলবে ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে যেসব বিভাগে মৌখিক পরীক্ষা চলছে, লিখিত সম্মতি দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে।

রোববার প্রথম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অভিভাবকদের অনুরোধ এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক অভিভাবক জানান, ভূমিকম্পের পর শিশুরা পড়াশোনা করতে পারছে না, একা থাকতে ভয় পাচ্ছে, রাতে ঘুমাতে পারছে না।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও চতুর্থ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাউথ পয়েন্ট স্কুল বারিধারার এক অভিভাবক জানান, তাঁর সন্তানের পরীক্ষাও গতকাল অনুষ্ঠিত হয়নি। তবে রাজধানীর বেশির ভাগ স্কুল রোববার স্বাভাবিক ক্লাস-পরীক্ষা চালিয়ে গেছে।  

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ভূমিকম্পের ঝুঁকির কারণে সব পর্ব-মধ্য পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে। গত রাত ৯টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় অধিকতর সতর্কতার স্বার্থে লতিফ ছাত্রাবাস (পূর্ব ও পশ্চিম শাখা), ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস সাময়িকভাবে খালি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আযহার/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

1

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

2

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

3

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

4

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

5

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

6

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

7

আজ বছরের ক্ষুদ্রতম দিন

8

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

9

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

10

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

11

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

12

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

13

দেশের ঐক্য, প্রজ্ঞা ও দেশপ্রেমের ধারাবাহিকতার প্রতীক জিয়া পর

14

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

15

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

16

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

17

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

18

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

19

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

20
সর্বশেষ সব খবর