Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

চার দিন পর দিনাজপুরে উঠল সূর্য, কিছুটা বেড়েছে তাপমাত্রা। যদিও শীতে স্বস্তি নেই কারোরই। বিশেষ করে, হিমেল বাতাসের কারণে কষ্ট পেতে হচ্ছে মানুষকে।

গত শনিবার থেকে টানা ৪ দিন সূর্য ওঠেনি উত্তরের জেলা দিনাজপুরে। ছিল কনকনে হিমেল বাতাস। ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

তবে চার দিন পর আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে সূর্যের দেখা মিলেছে। যদিও তাপ বিকীরণ একেবারেই কম, রশ্মি ছড়াচ্ছে না ঠিকভাবে। ফলে গত কয়েকদিনের শীতের যে জবুথবু অবস্থা তা এখনও রয়েই গেছে। তবে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আজ বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা (সকাল ৬টায়) রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। এর আগে গতকাল এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর মডার্ন মোড় এলাকায় কথা হয় অটোরিকশাচালক সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, গত কয়েকদিন ধরে অবস্থা খুব খারাপ। এত ঠান্ডায় কাজ করা অসহ্য হয়ে পড়েছে। ফলে আয়-উপার্জন কমেছে, জীবন চলাটাও মুশকিল হয়ে গেছে।

ওই এলাকার ফিরোজ মিয়া বলেন, ‘কয়েকদিন ধরে রোদ না থাকায় ঠান্ডা বেড়েছে। যদিও আজ রোদ উঠেছে কিন্তু সেইভাবে না। মাঝেমধ্যেই মেঘের আড়ালে ঢাকা পড়ছে সূর্য।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত কয়েকদিনে দিনাজপুরে দিনের তাপমাত্রা কমেছে প্রায় ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। 

দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান মাত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আর এ কারণেই মূলত শীতের অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান যত কম হয় শীতের অনুভূতি তত তীব্র হয়।

চলমান এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে এ সময়ের মধ্যে  তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা কিছুটা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

1

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

2

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

3

গুজব ঠেকাতে বিশেষ সাইবার সেলের যাত্রা শুরু

4

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

5

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

6

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

7

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

8

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

9

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

10

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

11

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

12

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

13

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

14

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

15

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

16

সাতক্ষীরায় স্কুলশিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: তোপের মুখে

17

মারা গেছেন ওসমান হাদি

18

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

19

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

20
সর্বশেষ সব খবর