Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতার সম্মুখীন হন, যখন ঘুম আসতে শুরু করলে হঠাৎ মনে হয় কোনো উঁচু স্থান থেকে নিচে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে শরীরে আকস্মিক ঝাঁকুনি লাগে এবং ঘুম ভেঙে যায়। চিকিৎসাবিদ্যা এই ঘটনাকে ‘হিপনিক জার্ক’ বা ‘স্লিপ স্টার্ট’ নামে চিহ্নিত করে।

বিশেষজ্ঞদের মতে, এটি একদম স্বাভাবিক এবং ঘুমের প্রক্রিয়ার অংশ। যখন আমরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গভীর ঘুমের দিকে যাই, তখন আমাদের পেশি দ্রুত শিথিল হয়। মস্তিষ্ক কখনো কখনো এই দ্রুত শিথিল হওয়াকে ভুলভাবে বোঝে যে, শরীর সত্যিই নিচে পড়ছে। তখন পেশিতে একটি দ্রুত সংকোচন ঘটে, যা আমরা ঝাঁকুনি হিসেবে অনুভব করি।

কিছু গবেষক মনে করেন, হিপনিক জার্ক আমাদের প্রাচীন পূর্বপুরুষদের সময়ের একটি বিবর্তনগত প্রতিক্রিয়া। তখন মানুষ গাছে ঘুমাত, তাই শরীর নিরাপদ আছে কি না তা মস্তিষ্ক পরীক্ষা করত।

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ মানুষ এই হিপনিক জার্ক অনুভব করেন। তবে কিছু কারণে এই ঝাঁকুনির সম্ভাবনা বেড়ে যায়:

  • উদ্বেগ বা মানসিক চাপ

  • ঘুমানোর আগে অতিরিক্ত কফি বা অন্যান্য উদ্দীপক পান করা

  • অনিয়মিত ঘুমের সময়সূচি

  • ঘুমের আগে ভারী ব্যায়াম করা

বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন, হিপনিক জার্ক কোনো গুরুতর সমস্যা নয়। এটি সাধারণত নিরীহ এবং স্বাভাবিক। তবে যদি প্রতিদিন ঘটে বা ঘুমের ব্যাঘাত ঘটায়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

হিপনিক জার্ক কমানোর জন্য কয়েকটি পরামর্শ:

  • রাতে ভালো ঘুমের জন্য ক্যাফেইনজাতীয় পানীয় এড়ানো।

  • প্রতিদিন একই সময়ে ঘুমানো।

  • ঘুমানোর আগে অন্তত এক ঘণ্টা মোবাইল বা টিভি ব্যবহার না করা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

1

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

2

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

3

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

4

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

5

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

6

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

7

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

8

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

9

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

10

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

11

চট্টগ্রামে তিনটি আসনে প্রার্থী পরিবর্তন করলো বিএনপি

12

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

13

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

14

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

15

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

16

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

17

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

18

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

19

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

20
সর্বশেষ সব খবর