Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

ইসলামী বক্তা ও সুফীবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরী জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে। আজ সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভিন্নমতাবলম্বীদের দমনে 'মব' সৃষ্টি করে তাঁদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, ভিন্নমতাবলম্বীদের মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাঁদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এভাবে মব সৃষ্টির তাণ্ডবলীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ।

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহেরী বলেন, তাঁদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন তাহেরী বলেন, "এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে, তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।"

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াস উদ্দিন তাহেরী প্রাইভেট কারে করে রংপুরে যান। সেখানে রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনছারীয়া কাদেরীয়া দরবার শরিফে তাজদারে আউলিয়া কনফারেন্সে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

1

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

2

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

3

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

4

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

5

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

6

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

7

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

8

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

9

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

10

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

11

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

12

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

13

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগাম

14

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

15

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

16

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

17

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

18

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

19

নীলফামারী উত্তরা ইপিজেডের চারটি শিল্প কারখানা অনির্দিষ্টকালে

20
সর্বশেষ সব খবর