Deleted
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই।

রাশেদ খান বলেন, ‘মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে।’
 
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থিতার বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বিএনপি।’

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে।

তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 
 
এদিকে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়নের বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কয়েকজন। তারা এ আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এখন পর্যন্ত ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ হলেও বাকি তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

1

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

2

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

3

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

4

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

5

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

6

নির্বাচনে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

7

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

8

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

9

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

10

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

11

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

12

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

13

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

14

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের ব

15

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

16

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

17

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

18

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

19

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

20
সর্বশেষ সব খবর