Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএনপি

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে শেরপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে তাকেই মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তালিকাতেই ডা. প্রিয়াঙ্কার মনোনয়ন নিশ্চিত করা হয়।

২০১৮ সালের ওই নির্বাচনে অংশ নেওয়ার পর ডা. প্রিয়াঙ্কাকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল এবং তিনি তার চাকরিও হারিয়েছিলেন বলে জানা যায়।

প্রার্থী তালিকা ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, "দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই লক্ষ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত তালিকা করা হবে।"

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন— বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। এছাড়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

1

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

2

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

3

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

4

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

5

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

6

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

7

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

8

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

9

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

10

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

11

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

12

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

13

চুরি করতে গিয়ে এক্সস্ট ফ্যানের ছিদ্রে আটকে গেলো চোর

14

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

15

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

16

বরগুনায় মুক্তিযুদ্ধ জাদুঘর লুট, এখনও পড়ে আছে ফাঁকা

17

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

18

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

19

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

20
সর্বশেষ সব খবর