Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আরো ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 

নির্বাচন কমিশন জানায়, পঞ্চম দিনে ১০০ জনের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩ জনের মনোনয়ন বৈধ, ১৭ জনের মনোনয়ন বাতিল বহাল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়।

এ নিয়ে ৫ দিনে মোট ৩৮০ জনের করা আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে ৮১ জনের, আর স্থগিত রয়েছে ২৩ জনের।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ইসিতে চলবে আপিল নিষ্পত্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

1

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

2

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

3

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

4

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

5

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিট

6

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

7

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

8

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

9

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

10

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

11

স্থগিত হলো জকসু নির্বাচন

12

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

13

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

14

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

15

অশোভন আচরণের দায়ে চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন ডিজি

16

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

17

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

18

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

19

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

20
সর্বশেষ সব খবর