Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে

এতিমদের দুম্বার মাংস লুটের অভিযোগ জেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে

পাবনায় দরিদ্র, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এতিমখানা ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাংসের কার্টুন সার্কিট হাউজে এনে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। এ সময় উপস্থিত সাংবাদিকদের হাতে হাতেনাতে ধরা পড়েন তারা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাংস ফেলে রেখে ছুটোছুটি শুরু করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সূত্র জানায়, বিদেশ থেকে আসা এক ট্রাক ভর্তি প্রায় ১৬টি কার্টুন মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। প্রায় ৩২০ কেজি ওজনের এই মাংস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা অনুযায়ী জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, বিতরণের আগেই এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা আত্মসাৎ করতে যান।

ঘটনা সম্পর্কে অভিযুক্ত কোনো কর্মচারীই ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

1

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

2

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

3

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

4

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফশিল দিন: ইসিকে নাহিদে

5

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

6

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

7

রমজান টার্গেট করে পুরোনো কৌশলে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা

8

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

9

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

10

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

11

কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরক

12

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

13

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

14

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

15

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

16

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

17

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

18

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

19

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

20
সর্বশেষ সব খবর