Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনমনে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে: তারেক রহমান

জনমনে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু সম্ভব সহযোগিতা করার পরও প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্তজুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা করেন।

তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের শাসনামলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে। যথাসময়ে কি নির্বাচন হবে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদীবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতা করে আসছি। অথচ আমরা দেখছি, প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্তজুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণীতি সম্পর্কে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ জিয়ার সময় বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছে। 

আওয়ামী ফ্যাসিবাদ আমলের বর্ণনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। দেশের নির্বাচনি ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে- ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও কৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন বিটিটিসি’র চেয়ারম্যান মইনুল খান

1

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

2

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

3

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

4

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

5

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

6

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

7

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

8

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

9

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

10

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

11

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

12

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

14

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

15

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

16

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

18

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

19

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

20
সর্বশেষ সব খবর