Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

আগামী বছর মার্চ-এপ্রিল মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানের বাংলাদেশে আসার কথা থাকলেও সেই সফর পেছানো হতে পারে। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে বিভিন্ন সূত্রের খবর, এই সফর ভিন্ন কোনো উইন্ডোতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণেই এই সফর পেছানো হতে পারে। গতকাল (রোববার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের সূচি ঘোষণা করেন। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রও গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, পাকিস্তানের বিপক্ষে তাদের হোম সিরিজ অন্য কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে। তবে কোনো পরিস্থিতিতেই সিরিজের ম্যাচের সংখ্যা কমবে না।

বিসিবির ওই সূত্র বলেন, “সিরিজের সূচি নতুন করে করা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে আলোচনা করছে। কোনোভাবে ম্যাচের সংখ্যা কমবে না। সিরিজের জন্য উপযোগী উইন্ডো আলোচনার মাধ্যমে ঠিক করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ নতুন করে সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবির সঙ্গে পরামর্শ করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।” 

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পিএসএল শুরু হয়েছিল এবং ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টি। এবার নতুন করে আরও দুটি দল যুক্ত হচ্ছে। গত জুলাই মাসে পাকিস্তান সর্বশেষ বাংলাদেশে খেলে গেছে, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

1

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

2

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

3

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

4

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, ব

5

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

6

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

7

আদালতের ‘পেশকার’ সেজে রায় পাইয়ে দেওয়ার টোপ: ৭৫ হাজার টাকা হা

8

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

9

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

10

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

11

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

12

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

13

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

14

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

15

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

16

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

17

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

18

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

19

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

20
সর্বশেষ সব খবর