Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কুলিয়ারচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী।

গ্রেপ্তারকৃতদের পরিচয়: থানা সূত্রমতে, গ্রেপ্তারকৃত নেতারা হলেন—

  • কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়া

  • যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম

  • ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার

  • ছয়সূতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন

  • ছয়সূতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরীফ

  • ফরিদপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ খান

অভিযোগ ও আইনি ব্যবস্থা: পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক বহন ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যেই কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গতকাল রাতে আটক উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান মিয়াকেও একই আইনি প্রক্রিয়ায় আজ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের বক্তব্য: কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।’’

তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

1

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

2

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

3

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

4

সোমবার পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি

5

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

6

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

7

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

8

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

9

কলম্বিয়ায় হামলা করতে পারে আমেরিকা: আশঙ্কা প্রেসিডেন্ট পেত্রো

10

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

11

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

12

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

13

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

14

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

15

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

16

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

17

তফশিল ঘোষণার সময় জানালেন ইসি মাসউদ

18

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

19

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

20
সর্বশেষ সব খবর