Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার রাতে র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরে। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।

র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

1

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

2

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

3

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

4

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

5

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

6

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

7

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

8

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

9

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

10

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

11

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

12

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

13

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

14

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

15

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

16

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

17

হোয়াইট হাউসের কাছে গুলি, গুরুতর আহত ২ সেনা

18

আপেল কি ব্রণ কমায় ?

19

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

20
সর্বশেষ সব খবর