Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আপেল কি ব্রণ কমায় ?

আপেল কি ব্রণ কমায় ?

সুন্দর ও পরিষ্কার ত্বক পেতে সবাই চায়। এ জন্য অনেকেই নিয়মিত স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন। ফলের এই তালিকায় আপেল অনেকেরই পছন্দের। অনেকেই বিশ্বাস করেন যে, নিয়মিত আপেল খেলে ব্রণ কমে যায়—বিশেষ করে কপালে ওঠা ব্রণ।

কিন্তু আসলেই কি আপেল খেলে ব্রণ দূর হয়? এই বিষয়ে সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বিশেষজ্ঞের মতামত দেওয়া হয়েছে।

ডার্মাটোলজিস্ট ডা. প্রিয়াঙ্কা কুরি বলেন, আপেল, বেরি, ও স্ট্রবেরির মতো ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমায়, ব্রণ প্রতিরোধ করে এবং অকালবার্ধক্য ঠেকায়।

তিনি আরও জানান, আপেলে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, ফলে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়। তবে ডার্মাটোলজিস্ট মনে করিয়ে দেন—আপেল কোনো জাদুকরী ফল নয়। নিয়মিত খেলে উপকার পাওয়া যায় ঠিকই, কিন্তু এর সঙ্গে সঠিক যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

ডা. প্রিয়াঙ্কা জানান, কপাল বা গালের ব্রণের ক্ষেত্রে আপেল উপকারী হতে পারে। নিয়মিত আপেল খাওয়ার পাশাপাশি চাইলে কাঁচা আপেলের পেস্ট তৈরি করে ব্রণের জায়গায় লাগানো যেতে পারে। এতে প্রদাহ কমে এবং ত্বক কিছুটা শীতল হয়।

অন্যান্য ফলের মতো আপেলও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। ফলে ব্রণ কমানো ছাড়াও এটি ত্বকের পিগমেন্টেশন (মেচেতা বা কালো দাগ) হ্রাসে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

চিকিৎসকের মতে, সুন্দর ত্বকের জন্য আপেল অবশ্যই সহায়ক। তবে যদি দীর্ঘদিন ধরে ব্রণ বা ত্বকের সমস্যা থেকে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় হরমোনজনিত কারণেও ত্বকের সমস্যা হতে পারে, যা শুধু খাবারের মাধ্যমে পুরোপুরি নিরাময় হয় না।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

1

কুমিল্লায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের বাড়িতে আগুন

2

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

3

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

4

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

5

বুদ্ধিজীবীরা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে নীরব ছিলেন: সালাউদ্দ

6

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

7

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

8

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

9

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

10

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

11

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

12

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

13

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

14

তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারি

15

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

16

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

17

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

18

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

19

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

20
সর্বশেষ সব খবর