Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭২২ কোটি টাকার সার কিনবে সরকার

৭২২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ১ লক্ষ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এরমধ্যে ৭০ হাজার টন এমওপি, ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবের বলা হয়েছে, কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কাফকো থেকে চুক্তির মাধ্যমে এ সার কিনবে সরকার।


কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে আমদানিতে ব্যয় হবে প্রতি টন ৩৫৬.২৫ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ১৭৪ কোটি ৪২ লাখ টাকা।

প্রস্তাবের আরও বলা হয়েছে, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম (ঐচ্ছিক-১ম) লটের ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা।

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৪র্থ লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে আমদানিতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা। 

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে, ২০২৫-২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৬ষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির দিয়েছে সরকার। এতে প্রতি মেট্রিক ৩৯০.৭৫ মার্কিন ডলার করে মোট ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় হবে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

1

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

2

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

3

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

4

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

5

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, পুরস্কার

6

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

7

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

8

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হলেন মুফতি মিজান

9

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

10

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

11

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

12

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

13

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

14

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

15

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

16

সফল হতে হলে মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে

17

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

18

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা ১৩ ডিগ্রি

19

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

20
সর্বশেষ সব খবর