Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলিবিদ্ধ

ফটিকছড়িতে ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা, রিকশাচালকও গুলিবিদ্ধ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩২) নামে এক ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার পথে রিকশা দ্রুত না চালানোয় চালককেও গুলি করে তারা। শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

​ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, রাতে কয়েকজন সশস্ত্র বহিরাগত যুবক এসে জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী রিকশার চালক দ্রুতগতিতে রিকশা না চালানোয় ক্ষিপ্ত হয়ে তাকেও গুলি করে আহত করে।

​নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমির নাজিমউদ্দিন জানান, নিহত জামাল উদ্দিন ছাত্রশিবিরের একজন কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মাল্টি

1

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

2

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

3

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

4

রূপগঞ্জে ফেসবুকে 'চু'দ'লিংনপং' কমেন্ট নিয়ে দুই গ্রুপের সংঘর

5

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

6

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

7

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

8

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কাটছেই না শিক্ষার্থীদের অনি

9

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

10

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

11

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

12

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

13

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুই ম্যাচ বাতিল

14

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

15

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

16

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

17

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

18

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

19

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর