Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগ: ৩০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে জেলা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ। তিনি গণমাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে রিফাত ও সোহাগ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই রিফাত নিহত হন এবং রাজশাহী নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

এই ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ লোকজন শহরের শান্তিমোড় ও বিশ্বরোড মোড়ের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ফাঁড়িতে হামলা ও লুটপাট চালায়। এসময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রায় সাড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

1

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

2

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

3

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

4

মৌলভীবাজারের ৬৯ চা বাগানে নেই শিক্ষার পরিবেশ, ৯ হাজার শিশুর

5

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

6

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

7

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

8

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

9

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

10

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

11

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

12

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

13

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

14

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

15

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

16

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

17

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

18

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

19

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

20
সর্বশেষ সব খবর