Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদের পানিতে ডুবে নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার আনারবাড়ী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম কুলসুম (১২)। সে সরিষাবাড়ী উপজেলার কাউশি এলাকার নুরুল ইসলামের মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আরও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। এখনো নিখোঁজ রয়েছে একজন শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে ঝিনাই নদ বয়ে গেছে এবং নদের কাছেই শিশুদের বাড়ি। বিকেলের দিকে নদের তীরে থাকা নৌকায় শিশুরা খেলাধুলা করছিল। কোনো এক সময় নৌকা থেকে শিশুরা পানিতে পড়ে যায়। স্বজনেরা নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তিন শিশুর লাশ উদ্ধার করে। রাত হয়ে গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হয় এবং একপর্যায়ে কুলসুমের লাশ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সব মিলিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ আছে।’


সকালবেলা/এস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

1

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

2

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

3

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

4

প্লট বরাদ্দে দুর্নীতি, হাসিনা রেহানা টিউলিপের মামলার রায় ১ ড

5

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

6

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

7

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

8

দেশকে নতুন করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

9

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

10

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

11

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

12

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

13

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

14

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

15

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

16

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

17

রংপুরে স্পিরিট পানে মৃত্যুর মিছিল; ৩ দিনে প্রাণ হারালেন ৬ জন

18

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

19

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

20
সর্বশেষ সব খবর