Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে কারাকাসে আটক করার পর নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত করা হয়।

শনিবার সন্ধ্যায় মাদুরোকে নিউইয়র্কে পৌঁছায় মার্কিন বাহিনী। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সরকারি বিমান থেকে নামার সময় এফবিআই এজেন্টরা মাদুরোকে ঘিরে ফেলে এবং ধীরে ধীরে নিউইয়র্ক রাজ্যের একটি ন্যাশনাল গার্ড রানওয়ে দিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এএফপির প্রকাশিত একটি ছবিতে  নিকোলাস মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নিয়ে যেতে দেখা যায়। সেখানে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য তার জন্য অপেক্ষা করছিল।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৩ বছর বয়সী এই নেতা প্রথমে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, তারপর তাকে ব্রুকলিনের একটি ফেডারেল সুবিধা মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হবে।

ডিটেনশন সেন্টারটি সেই একই কারাগার, যেখানে র‌্যাপার শন ‘ডিডি’ কম্বসকে গত বছর তার বিচারকালীন সময়ে রাখা হয়েছিল।

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একজন বিচারকের সামনে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে টন টন কোকেন আমদানি করেছেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

মাদুরোকে আটকের এ অভিযানের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি আমেরিকার ইতিহাসে আমেরিকার সামরিক শক্তি ও সক্ষমতার সবচেয়ে বিস্ময়কর, কার্যকর ও শক্তিশালী প্রদর্শনী।’

ট্রাম্প বলেন, মাদুরোকে ‘বিচারের আওতায় আনতে’ কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত ‘একটি শক্তিশালী সামরিক দুর্গে’ অভিযান চালায় মার্কিন বাহিনী। তিনি বলেন, ‘বিশ্বের কোনো দেশই তা অর্জন করতে পারত না, যা আমেরিকা গতকাল অর্জন (মাদুরোকে আটক) করেছে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

1

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

2

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

3

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

4

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

5

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

6

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

7

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

8

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

9

বৃদ্ধি হলো সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগে বয়সসীমা

10

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

11

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

12

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

13

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

14

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

15

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

16

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

17

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

18

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন চীনের রাষ্ট্রদূত

19

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর