Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে একটি চৌকস দল বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নিচে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর– ০২, তারিখ– ১৪ জানুয়ারি ২০২৬।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সিরাজ হোসেন (২৮), মো. রাকিবুল (১৯), মো. মনির হোসেন (৩৫) এবং মো. শহিদুল ইসলাম (৩০)।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দীন মজুমদার জানান, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

1

গণভোটের ফলাফল জানালো ইসি

2

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

3

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

4

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

5

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

6

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

7

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

8

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

9

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

10

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

11

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

12

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

13

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

14

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

16

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

17

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

18

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

19

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

20
সর্বশেষ সব খবর