Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে রিজভী

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে রিজভী

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার বিকাল থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।
বৃহস্পতিবার (৬নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রিজভী আমজনতা দলের নিবন্ধন দাবিতে অনশনরত মো. তারেক রহমানের পাশে অবস্থান করছেন এবং তাকে বিএনপির পক্ষ থেকে সংহতি জানাচ্ছেন।
এসময় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখিছি কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। সে আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছে। সে স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’
তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছে তার নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে সে যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

1

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

2

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

3

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

4

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

5

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

6

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

7

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

8

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

9

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

10

বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো

11

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

12

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

13

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

14

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

15

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

16

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

18

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

19

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

20
সর্বশেষ সব খবর