Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। 

এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সিইসি তার কাছে ৩০০ বিচারক চান।

দেশের নির্বাচনি তফশিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

অপরদিকে, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, তফশিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। 

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তফশিল ঘোষণা করবেন। তফশিলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে বলে জানা গেছে। তফশিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। প্রথম ধাপেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন দিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে এ কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হবে। সেখান থেকে ফিরে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের তফশিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। রেকর্ড শেষে এদিন সন্ধ্যার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। তবে কোনো কারণে বুধবার তফশিল ঘোষণা না হলে বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
 
আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

1

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

2

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

3

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

4

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

5

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

6

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

7

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

8

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

9

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

10

কলঙ্ক মুছতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ার

11

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

12

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

13

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

14

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

15

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

16

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

17

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

18

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

19

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

20
সর্বশেষ সব খবর