Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে, জানালেন ইসি আনোয়ারুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।গণভোট সংসদ নির্বাচনের আগে হবে, না পরে হবে—বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে সংসদ নির্বাচন হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে আমরা প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না- জানতে চাইলে মো. আনোয়ারুল বলেন,  এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি।

‘প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন, তারাও যেন ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে’, যোগ করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা

1

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

2

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

3

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

4

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

5

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শি জিনপিং-পুতিন

6

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

7

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

8

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

9

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

10

মুন্সীগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী যুবক খুন

11

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

12

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

13

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

14

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

15

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

16

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

17

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

18

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

19

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

20
সর্বশেষ সব খবর