Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব। বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেফতার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। তবে বিস্তারিত এখনও জানানো হয়নি।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকালে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের একটি বাসায় ফাতেমার রক্তাক্ত মরদেহ দেখতে পায় তার বোন শোভা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে তিনি খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের বড় বোন শোভা গণমাধ্যমকে জানান, জমিজমা-সংক্রান্ত বিষয়ে তাদের বাবা-মা গত ৭ জানুয়ারি গ্রামের বাড়িতে গিয়েছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। ঘটনার দিন তিনি দুপুর দেড়টার দিকে ফাতেমাকে বাসায় রেখে জিমনেসিয়ামে যান। জিম থেকে ফিরে তিনি দেখেন গেট লাগানো থাকলেও ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো।

শোভা বলেন, বাসার ভেতরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে। পরে হিজাব খুলে দেখি গলায় রশি প্যাঁচানো এবং গলা বঁটি দিয়ে কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই আমাদের সন্দেহ হচ্ছে।

তিনি জানান, ঘটনা দুইদিন আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে খাবার নেওয়ার জন্য হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। ঘটনার দিন দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

1

বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

2

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

3

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

4

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

5

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

6

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

7

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

8

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

9

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

10

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

11

নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

12

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

13

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

14

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, আরও কমবে তাপমাত্রা

15

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

16

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

17

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

18

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা

19

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

20
সর্বশেষ সব খবর