Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

এশিয়া কাপ বাছাইপর্বে আর এগিয়ে যেতে না পারলেও আজকের ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের উত্তেজনা যেন আসরের মূল লড়াইয়ের চেয়েও বেশি। আজ, ১৮ নভেম্বর রাত ৮টায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত—দুই প্রতিবেশীর এই ফুটবল দ্বৈরথ মানেই আলাদা রোমাঞ্চ, আলাদা আবেগ।

বাংলাদেশ দলে হামজা চৌধুরী ও শমিত শোমদের মতো খেলোয়াড়দের সংযুক্তি সমর্থকদের আশায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের উপস্থিতিতে জাতীয় স্টেডিয়াম আজ লাখো দর্শকের কলরবে রাঙিয়ে উঠবে বলে প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা ছিল তুঙ্গে—অনলাইনে ছাড়ার পর মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে অনেকেই খালি হাতে ফিরে গেছেন, কিন্তু উত্তেজনা তাতে একটুও কমেনি। দেশের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার প্রস্তুতি চলছে; আবার অনেকে পরিবার-বন্ধুকে নিয়ে ঘরে বসেই দেখবেন এই বহুল প্রতীক্ষিত ফুটবল লড়াই।

ম্যাচটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। যারা মোবাইল বা বাইরে থেকেও ম্যাচটি উপভোগ করতে চান, তারা টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে পুরো ৯০ মিনিটের লড়াই দেখতে পারবেন। আর যারা শুধু স্কোর জানতে চান, তাদের জন্য অলফুটবল ও সোফাস্কোর-এর মতো প্ল্যাটফর্ম রয়েছে।

বাছাইয়ের পথে বাংলাদেশের যাত্রা থেমে গেলেও ভারত-বাংলাদেশের লড়াই থেমে নেই—আজ রাতেই আবারও ফুটবল ভক্তরা দেখতে পাবেন দুই দলের নতুন লড়াইয়ের গল্প।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা:

1

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

2

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

3

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

4

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

5

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

6

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

7

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

8

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

9

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

10

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

11

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

12

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি ন

13

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

14

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

15

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

16

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

17

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

18

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

19

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

20
সর্বশেষ সব খবর