Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে ইইউ-এর ঢাকা অফিস এই শোক ও সমবেদনা জানায়।

ইইউর বার্তায় উল্লেখ করা হয়, “শরীফ ওসমান হাদির মৃত্যুতে ইইউ মর্মাহত এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

1

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

2

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

3

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

4

ভারী বৃষ্টিপাত-বন্যা-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত গাজা, নিহত ১৪

5

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

6

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

7

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা করল রাশিয়া, নিহত ৮

8

বাসচালক থেকে প্রেসিডেন্ট: কে এই নিকোলাস মাদুরো?

9

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

10

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

11

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

12

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

13

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

14

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

15

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

16

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

17

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

18

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

19

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

20
সর্বশেষ সব খবর