Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

৫.৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে ৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে পুরান ঢাকার ঢাকার বংশাল এলাকায় ৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু ও পলাশের মালিতা গ্রামে এক বৃদ্ধ মারা গেছেন। 

তবে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন এবং ৩ জন মারা গেছেন। অন্যদিকে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু ও একশর কাছাকাছি ব্যক্তি আহত হয়েছেন। 

শুক্রবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হতাহতের সংখ্যা বাড়ছে। টেলিফোনে পাওয়া তথ্যে দেখা গেছে—ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে ৩ জন মারা গেছেন। নিহতদের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরও রোগী আসতে পারে।

গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল সবচেয়ে বেশি রোগী চাপ সামলাচ্ছে। হাসপাতালটিতে এ পর্যন্ত ৭২ জন আহত অবস্থায় এসেছেন—এর মধ্যে ৪৯ জন ভর্তি, ২৩ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৩ জন। ৬ জনকে রেফার্ড করা হয়েছে এবং ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত অবস্থায় ৪৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, তাঁদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। ১০০ শয্যার হাসপাতাল এখানে ১০ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়া, সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি কিংবা ভিড়ের কারণে অনেকেই আঘাত পেয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার এলাকায় এ ঘটনা ঘটে।

‎রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পের ঘটনায় শিশুটির মাসহ আরও দুজন আহত হয়েছেন।

ভূমিকম্পে পলাশে মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছে। পলাশ থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে চাকরিচ্যুতি ও ‘সমকামী’ অপপ্রচারের

1

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

2

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন একজন গ্রেফতার

3

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

4

বিপিএল নিলামে কত টাকা বাকি কোন দলের ?

5

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

6

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

7

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

8

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

9

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

10

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

11

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

12

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

13

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

14

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

15

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

16

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু

17

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

18

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

19

দিনাজপুর হাসপাতালে নবজাতককে ফেলে মা উধাও

20
সর্বশেষ সব খবর