Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফয়সাল ও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফয়সাল ও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে ভারতের কাছে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, কলকাতার পুলিশ দুজনকে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক করেছে এবং তাদের ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, ‘কলকাতায় আমাদের উপ-হাইকমিশন এরইমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। তাদের পরিচয় শনাক্ত ও সত্যতা যাচাই করার পর আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারব।

আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই। তবে অন্য দেশের আদালতের প্রক্রিয়া এবং কূটনৈতিক নিয়ম মেনে আমাদের এগোতে হবে। ভারত আমাদের এ ব্যাপারে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে। আমা‌দের সরকার মাত্র এ‌সে‌ছে। অবশ্যই আমরা গত ১৭ বছ‌রে, বি‌শেষ ক‌রে জুলাই‌য়ে শিশু‌দের হত্যা ক‌রে‌ছে শেখ হা‌সিনাসহ সবার বিচার আমরা চাই। শেখ হা‌সিনা‌কে ফেরা‌নোর বিষ‌য়ে বিএন‌পি সরকার স‌চেষ্ট আছে, এটা চলমান থাক‌বে।’

ভারত থে‌কে জ্বালা‌নি আনার প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘ভার‌তের স‌ঙ্গে অনেক ইস্যু আছে– আমরা ডি‌জেল চাচ্ছি, পা‌নি চা‌চ্ছি, সীমান্ত হত্যা বন্ধ চা‌চ্ছি। ভার‌ত সরকারের পক্ষ থে‌কে বাংলা‌দে‌শের নতুন সরকা‌রের স‌ঙ্গে সুসম্পর্ক রাখ‌তে চায়। যেহেতু বাংলাদেশ নতুন সরকার এসেছে, তারা নতুনভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তারা যেই কথাগুলো বলেছে, যদি ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি আমরা বজায় রাখতে চাই–তাদের কথাগুলো তাদের আলোকপাত করা উচিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

1

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

2

প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

3

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

4

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

5

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

6

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

7

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

8

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

9

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

10

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

11

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

12

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

13

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

14

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

15

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

16

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্র

17

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

18

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

19

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

20
সর্বশেষ সব খবর