Deleted
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক বিকল্প

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক বিকল্প

গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যে সামরিক শক্তির ব্যবহারসহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছে হোয়াইট হাউজ। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দাবি করছে, ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত এই দ্বীপটি অধিগ্রহণ করা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


হোয়াইট হাউজের এ বক্তব্য এমন সময় এসেছে, যখন ইউরোপের একাধিক দেশ এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে এবং ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার বিরোধিতা করেছে। 

সম্প্রতি ট্রাম্প পুনরায় দাবি করেছেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনও আক্রমণ হলে তা ন্যাটো জোটের সমাপ্তির ইঙ্গিত বহন করবে।  

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ও তার প্রশাসন এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে একাধিক বিকল্প নিয়ে আলোচনা করছেন। কমান্ডার-ইন-চিফ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারও সব সময় একটি বিকল্প হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্ক  দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, গ্রিনল্যান্ড শুধু ডেনমার্কের জনগণের এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া অন্য কেউ তাদের সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। 

তারা আরও বলেছেন, ন্যাটোর কাঠামোর মাধ্যমে যৌথভাবে আর্কটিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও সীমান্ত অখণ্ডতার নীতির ওপর জোর দেন।  

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে সম্মানজনক সংলাপ হওয়া জরুরি।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক আগ্রাসনের কোনও পরিকল্পনা নেই। 

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

1

দেশের বাজারে আবারো কমল স্বর্ণের দাম

2

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

3

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

4

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

5

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

6

তারেক রহমান ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরক

7

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

8

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

9

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরো

10

উপকূলের শীতার্ত মানুষের গায়ে উষ্ণতার ছোঁয়া

11

সুপারবাগ বাসা বাঁধছে পোলট্রি মুরগির শরীরে

12

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

13

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

14

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

15

‘প্রার্থিতা বাতিলের খবর গুজব’: আইনি লড়াই চালিয়ে যাবেন বগুড়া-

16

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

17

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

18

আজ আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

19

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হা‌দি হত‌্যাকাণ্ড: ডিবি

20
সর্বশেষ সব খবর