Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাত বন্ধে দুদেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার (১২ ডিসেম্বর) দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ওই পোস্টে বলা হয়, দুই প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা থেকেই সব ধরনের গুলিবর্ষণ বন্ধ করতে এবং আমার সঙ্গে করা মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছেন। উভয়ই শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত বাণিজ্যের জন্য প্রস্তুত।

সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দুই দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেই এই ঘোষণা দেন ট্রাম্প।

তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের তরফ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

তবে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর চার্নভিরাকুল এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যদি কম্বোডিয়া হামলা থামায়, তাদের সেনা প্রত্যাহার করে এবং তারা যে সব স্থলমাইন পুঁতেছে, সেগুলো সরিয়ে নেয়।

ফরাসি উপনিবেশ আমলে কম্বোডিয়ার সীমান্ত নির্ধারণের পর থেকেই দুই দেশ তাদের প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তের বিভিন্ন অংশ নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিরোধে জড়িয়ে আছে। দীর্ঘদিনের বিবাদ গত ২৪ জুলাই তীব্র আকার ধারণ করে, যখন কম্বোডিয়া থাইল্যান্ডের দিকে রকেট হামলা করে। এর জবাবে থাইল্যান্ড বিমান হামলা চালায়।

টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশ “তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে” সম্মত হয়।

তবে এরপরও উত্তেজনা কমেনি। চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ছয়টি প্রদেশ এবং কম্বোডিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

1

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

2

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

3

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

4

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

5

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

6

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

7

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

8

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

9

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

10

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

11

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

12

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

13

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

14

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

15

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

16

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

17

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

18

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

19

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

20
সর্বশেষ সব খবর