Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী

সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক আয়ুষ (আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। 


সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে।

ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়।

সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে।

হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নিতিশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে, জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে।

আরজেডি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে হিন্দিতে লিখেছে, নীতীশজির কী হয়েছে? তার মানসিক অবস্থা এখন সম্পূর্ণ করুণ পর্যায়ে পৌঁছেছে।

কংগ্রেসও মুখ্যমন্ত্রীর এই আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ বলে নিন্দা করেছে। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন, আর নীতীশ কুমার তার হিজাব টেনে নামালেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন তো, রাজ্যে নারীরা কতটা নিরাপদ? এই জঘন্য আচরণের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন নীতীশ কুমার। গত নভেম্বরের বিহার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় এক জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমক দেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

1

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

2

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

3

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

4

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

5

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

6

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

7

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

8

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

9

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

10

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

11

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

12

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

14

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

15

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

16

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরাইলি হত্যাযজ্ঞ, নিহত ৯৭

17

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

18

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

19

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

20
সর্বশেষ সব খবর