Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় ফ্রান্স বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় প্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের। মাহফিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। যতদিন এ দেশের ভূখণ্ডে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান এহসানুল হক, কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম এবং দ্বিতীয় সচিব কেএফএম শারহাদ শাকিল। এছাড়াও ফ্রান্স বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাহফিলে অংশ নেন।

মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় ও যথাযথ মর্যাদা প্রদর্শনের জন্য ফ্রান্স বিএনপির পক্ষ থেকে এই ধন্যবাদ জানানো হয়। পরিশেষে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেকের পরিচালনায় মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

1

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

2

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

3

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

4

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

5

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

6

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

7

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশি

8

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

9

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

10

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

11

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

12

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

13

মদ্যপানে ইউরোপে মৃত্যু ৮ লাখ

14

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

15

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

16

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

17

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

18

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

19

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

20
সর্বশেষ সব খবর