Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পর পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর, একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। 

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। এই কর্মসূচিতে অনড় ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীর।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই রেজিনগরে জড়ো হয় হাজার হাজার মানুষ। প্রায় ৪০ হাজার মানুষের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরের দাবি, শনিবার মোরাদিঘির কাছে ২৫ বিঘা জমিতে প্রায় ৩ লাখ মানুষ সমবেত হবেন। এই কর্মসূচিতে শুধু স্থানীয় মানুষই নয়, বিভিন্ন রাজ্য থেকেও ধর্মীয় নেতারা অংশ নিয়েছেন।

হুমায়ুন কবীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মাত্র তিন কাঠা জায়গার ওপর এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা লাগবে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরের বহু মানুষ আর্থিক সহযোগিতা করবেন।

তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনোভাবেই গ্রহণ করব না।

এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তাকে রেজিনগর থানায় কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এর আগেই তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রস্তুতি চলছে পুরোদমে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

1

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

2

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

3

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

4

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

5

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

6

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

7

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

8

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

9

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

10

তুরস্কে ইংরেজি নববর্ষে হামলার ষড়যন্ত্র, ১১৫ আইএস সন্দেহভাজন

11

মারা গেছেন ওসমান হাদি

12

আল্লামা নুরুল হুদা ফয়জীর জানাযা সম্পন্ন, শায়িত হলেন পারিবারি

13

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

14

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

15

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

16

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

17

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

18

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

19

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

20
সর্বশেষ সব খবর